রমাদান-ই-ইলম-২০২৬ এর পুরষ্কার বিতরণ

 

আলোককণিকার রমাদান-ই-ইলম-২০২৬ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পবিত্র মাহে রমাদান উপলক্ষে আয়োজিত জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা “রমাদান-ই-ইলম ২০২৬” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলোককণিকা কর্তৃক আয়োজিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু তরুণ-তরুণীরা। কুরআন, হাদিস এবং ইসলামিক জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিযোগিতাটি ০১ রমাদান (১৯ ফেব্রুয়ারি ২০২৬) এ আলোককণিকা ওয়েবসাইটে ঘোষণা করা হয় এবং ১৩ রমাদান (০৩ মার্চ ২০২৬) এ রমাদান-ই-ইলম অনলাইনে দুপুর ৩.০০ টা থেকে ৩.৩০ পর্যন্ত (৩০ মিনিট) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রমাদান-ই-ইলম-২০২৬ এর ফলাফল ঘোষণা করা হয় ১৫ রমাদান (০৫ মার্চ ২০২৬) এ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ২০ রমাদান (১০ মার্চ ২০২৬) এ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

সকল অংশগ্রহণকারী, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।






#Ramadan_E-Ilm
#ramadan_e_ilm
#RamadanEIlm
#ramadaneilm
#Alokkonikabd
Next Post Previous Post
1 Comments
  • Sumaiya
    Sumaiya July 4, 2026 at 4:43 PM

    সুন্দর উদ্দ্যেগ

Add Comment
comment url