রমাদান (শিশু কিশোর বার্ষিক) লেখা আহ্বান
রমাদান
শিশু কিশোর বার্ষিক
তোমার কলম হোক আলোর বাহক
নিজের ভাবনা ও সৃজনশীলতা দিয়ে সাজিয়ে তোলো এবারের রমাদান শিশু-কিশোর বার্ষিক। তোমার লেখায় ছড়িয়ে পড়ুক রমাদানের সৌন্দর্য।
বিভাগসমূহঃ
০১. রমাদান প্রবন্ধ
রমাদানের শিক্ষা, তাৎপর্য, আত্মশুদ্ধি ও মহিমা নিয়ে মননশীল প্রবন্ধ।
০২. জীবনী
নবী-রাসূলদের (আ.) জীবনী।
০৩. গল্প
রমাদান সম্পর্কিত শিক্ষণীয়, নৈতিকতাপূর্ণ মৌলিক গল্প।
০৪. মসজিদ পরিচিতি
ঐতিহাসিক বা উল্লেখযোগ্য মসজিদের পরিচিতি।
০৫. তোমার রমাদান অনুভূতি
২০০ শব্দের মধ্যে লিখতে হবে। রমাদানের স্মৃতি, অনুভূতি, অভিজ্ঞতা ও বিশেষ মুহূর্তের কথা।
০৬. ছড়া-কবিতা
রমাদান (তারাবিহ, সাহরী, ইফতার), ঈদ ও মানবিক মূল্যবোধ নিয়ে ছড়া ও কবিতা।
০৭. জানো কি?
অজানা চমকপ্রদ তথ্য।
০৮. তোমাদের আঁকা
তোমাদের আঁকা প্রাণী ছাড়া হতে হবে। ই-মেইলে স্ক্যান করে পাঠাতে হবে। সরাসরি সম্পাদক বরাবর জমা দিতে পারবে।
০৯. অন্যান্য
ভ্রমণ, মুসলিম বিজ্ঞানী, দিনলিপি অথবা উন্মুক্ত বিষয়।
লেখার নিয়মঃ
০১. হাতে লিখে পাঠাতে: অ৪ সাইজ কাগজে পর্যাপ্ত মার্জিনসহ লিখে পাঠাতে হবে।
০২. ই-মেইলে পাঠাতে: টাইপ করে পাঠাতে হবে। পিডিএফ আকারে লেখা গ্রহণযোগ্য নয়।
০৩. স্বরচিত ও অপ্রকাশিত লেখা হতে হবে।
০৪. AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা কোনো লেখা গ্রহণ করা হবে না।
লেখা পাঠানোর নিয়মঃ
* লেখার সঙ্গে নাম, বয়স, শিক্ষাপ্রতিষ্ঠান, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে।
* ই-মেইলে লেখা পাঠাতে: লেখাগুলো অবশ্যই কম্পোজ করে পাঠাতে হবে। সাবজেক্ট (Subject)-এ ‘লেখার বিভাগ’ উল্লেখ করতে হবে। (alokkonikabd@gmail.com)
* লেখা পাঠানোর শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬ ইং।
* হাতে লেখা জমা দিতে: নিজের হাতে লেখা সরাসরি সম্পাদক বরাবর জমা দিতে পারবে। হাতের লেখা স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে।
ছবি
সম্পাদকমণ্ডলী
উপদেষ্টা
সামিদুল ইসলাম
সম্পাদক
মু. হামিম সরকার
সম্পাদনা সহযোগী
ইসতিয়াক আহমেদ
আব্দুর রহমান
অঙ্গসজ্জা
আইটি বিভাগ
প্রকাশনায়
ওয়েবসাইট: www.alokkonikabd.top
ইমেইল: alokkonikabd@gmail.com
ফেইসবুক: /alokkonikabd





