অবাক ধরা - ইসতিয়াক আহম্মেদ



 অবাক ধরা
-ইসতিয়াক আহম্মেদ

কিছু.. কথা শুনতে চান
শুনুন তবে-
কিছু মানব ছিল এ ভবে
যারা চেয়েছিল ভালোবাসতে, তবে
তারা ভালোবাসার মোড়কে
প্রয়োজন পূরণ করতে ব্যস্ত সবে।

তবে তারা ভালোবেসেছিল কবে..

কতক তো ছিল এমন 
যারা হেসেছিল সারাক্ষণ,
জীবনের প্রতি মায়া তৈরি করে বলেছিল -
"বুকের উপর পাথর পাহাড় সমান
এমনই এক মায়া নামক পিছুটান।"

তবে তারা হেসেছিল কবে...

কতক তো ছিল এমন
জানি কেঁদেছিল আনমনে,
জীবনের প্রতি পদে পদে 
তারা পেয়েছিল দুখ ক্ষনেক্ষনে।
বলেছিল-
"হাসির আড়াল অন্তরালে
জীবন নামক মায়ার বেড়াজালে,
আবদ্ধ পথিক আমি, আটকে গেছি
দুখ নামক চোরাবালিতে।"

তাদের হাসিই তো দেখেছিল সবে
তবে তাদের বোবা অশ্রু
দেখেছিল কি কেউ কবে
তবুও তারা কেঁদেছিল সবে!

আর কতক তো আছেই এমন
দুখের কান্নায় সুমিষ্ট হাসি হেসে,
জীবনের প্রতি আক্ষেপ নিয়ে
বলেছিল-

"দুখের মাঝেই সুখের প্রাপ্তি হয়
আর এভাবেই তো পথিক বেঁচে রয়।
আক্ষেপের মাঝেই আশার প্রদীপ গড়ায়
ভালোবাসা, হাসি, কান্না আর আক্ষেপ
নিয়েই বেঁচে থাকতে হয়।"

আর এভাবেই ভবলীলা সাঙ্গ করি
পরপারে জমাতে হয় পারি,
ভালোবাসা, হাসি, কান্না আর দুখ নিয়েই 
কল্পলোকে সুখ প্রাসাদ গড়ি।

                         (সহকারী পরিচালক, আলোককণিকা)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url