খুশির ঈদ - হামিম সরকার


খুশির ঈদ
হামিম সরকার

একটি বছর পরে আবার
ফিরলো খুশির ঈদ
শিশু কিশোর সবাই খুশি
চোখেতে নেই নিদ।

মিষ্টি হাসি চারদিকে আজ
আনন্দ ভরা মন,
ঈদের দিনে ভালোবাসায়
ভরে ওঠে জীবন।

নতুন সাজে ঘরে ঘরে আজ
আনন্দেরই ছোঁয়া,
সবার মাঝে ভালোবাসা
ছড়িয়ে দিক এই দোয়া।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url