এক নিঃশ্বাসের আত্মার আত্মোপলব্ধি - আফরা ফারজানা সাদিয়া



এক নিঃশ্বাসের আত্মার আত্মোপলব্ধি
আফরা ফারজানা সাদিয়া 

হে আমার নফস,
তুমি কি জানো, তোমার প্রতিটি চাওয়া
আমাকে কতটা ভারাক্রান্ত করে?
তোমার লালসা আর ক্ষণিকের আনন্দের পিছনে
আমি কতবার পথ হারিয়েছি।
তবু কি তুমি শান্তি পেয়েছো?

তুমি কি অনুভব করো,
তোমার প্রতিটি ভুল আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়?
তবু আমি আশাহত হই না, কারণ আমি জানি—
তোমার গভীরে লুকিয়ে আছে
একটি পবিত্র আত্মার ঝর্ণাধারা,
যা শুধু সঠিক পথে ফিরে আসার অপেক্ষায়।

হে অবাধ্য নফস,
এই দুনিয়ার সৌন্দর্য কি তোমাকে এতটাই মোহিত করেছে
যে তুমি আখিরাতের চিরন্তন সুখ ভুলে গেছো?
তোমার লোভ আর প্রবৃত্তির পেছনে ছুটতে গিয়ে
তুমি কি ভুলে গেছো,
একদিন এই দেহ থেকে বের হয়ে
আমাদের রবের কাছে ফিরে যেতে হবে?

আসো, আর বিলম্ব না করে আমরা বদলে যাই।
তুমি আর আমি একসঙ্গে প্রতিজ্ঞা করি,
আমাদের ভুল-ভ্রান্তি ফেলে দিয়ে
একটি পবিত্র জীবনের সূচনা করি।
চল, আমরা সেই পথে হাঁটি,
যেখানে আলোর শেষ প্রান্তে
আমাদের প্রভুর ভালোবাসা অপেক্ষা করছে।

হে নফস,
তুমি আর আমি রবের কাছে একই দিনে
উপস্থিত হবো, এ কথা ভুলে যেও না।
তাই আসো, আজ থেকে আমরা একসঙ্গে
নিজেকে শুধরে নেওয়ার যাত্রা শুরু করি।

Next Post Previous Post
2 Comments
  • Tanha
    Tanha January 28, 2026 at 9:20 PM

    মাশা আল্লাহ খুব সুন্দর হইছে

  • Bithee
    Bithee January 28, 2026 at 9:20 PM

    খুব সুন্দর হইছে

Add Comment
comment url