ভোটের দিন - মু. হামিম সরকার

ভোটের দিন
মু. হামিম সরকার

ভোরের আলোয় জাগে দেশ,
লাল-সবুজের নীরব বেশ।
পথে নামে স্বপ্নগুলো,
হাতের মুঠোয় ভবিষ্যৎ বেশ।

লাইনে দাঁড়ায় কৃষক-শ্রমিক,
শিক্ষার্থী আর বৃদ্ধজন,
একটা কাগজ, একটা সিল—
বলতে চায় হাজার কণ্ঠস্বর তখন।

এই ভোট শুধু চিহ্ন নয়,
এটা অধিকার, আত্মমর্যাদা,
প্রজন্মের কাছে অঙ্গীকার—
ভালো দিনের দৃঢ় প্রতিজ্ঞা।

ভুল-ভ্রান্তি, হতাশা পেরিয়ে
আবার জাগে বিশ্বাস আজ,
যদি সত্যের পাশে দাঁড়াই সবাই
গড়ব দেশ, গড়ব নতুন রাজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url