লড়াই - তাওসিফ সাদাত

লড়াই
তাওসিফ সাদাত

* হাদি ছিলো,
হাদি আছে, 
হাদি থাকবে কোটি অন্তরে–
আজাদী সমর চলবে আজও এই প্রান্তরে।

* শাহজালালের পূণ্যভূমি
 আমার ঠিকানা,
তিতুমীরের বাঁশ কেল্লা 
আমার প্রেরণা 
শাহ্ পরানের এই বাংলায়
গোলামী মানবো না,
নীল আসমানে উঠেছে দেখো 
কালেমার নিশানা। 

* যদি কখনো এই বাংলায়
 শকুনের ছায়া পড়ে,
লাখো হাদি তবে –
ঝাপিয়ে পড়বে
জন্মভূমির তরে,
গর্বের সব ইতিহাস তার
বুকেতে ধারণ করে,
আধিপত্যের আবর্জনা 
ফেলবে আস্তাকুঁড়ে। 

* এই বাংলা লাখো বীরের 
শহিদি পূণ্যভূমি,
হবে না কখনো এই জমিনে
দগ্ধ বধ্যভূমি–
প্রবীণ প্রাণের পথটি ধরে 
বিজয় প্রহর গুণি 
যাদের ফসল আমাদের এই
স্বাধীন বসত ভূমি। 

* ত্যাগের ফসল 
স্বাধীন মোরা
কেড়ে নিতে দিবো না,
এক ইঞ্চি মাটির কোনো 
সওদা চলবে না
দেশের তরে জীবনের মোরা
পরোয়া করি না,
প্রাণ দিবো মোরা –
তবুও কখনো জুলাই দিবোনা।

* আমরা চলবো রাশেদার–
সেই উজ্জ্বল পথ ধরে
আঁধার ফুরে আসবো মোরা
নতুন আলোর ভোরে,
বাতিল-তাগুত রুখবো মোরা
সাহসিকতার সুরে
ওমরের সেই অর্ধ জাহান 
জাগবে নতুন করে।

* দেশের প্রতি ইঞ্চি মাটি
  মোদের অহংকার 
দেশের তরে জীবন দেয়া
মোদের অঙ্গীকার। 
বাজবে যখন সমরের সেই
প্রবল ঝংকার 
শহিদ প্রাণের ঠিকানা তখন–
সুখের পরপার।

* জীবনের সব দেনাপাওনা 
রবকে সোপর্দ করে,
শহিদেরা সব চলে যায় সেই 
প্রভুর দিদার তরে–
লড়াই তবু থাকেনা থেমে
চলে তুমুল ঝড়ে,
প্রভূর কৃপায় সকলে সেথা
বিজয় উল্লাস করে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url